রেঞ্জের শ্রেষ্ঠ জেলা চট্টগ্রামঃ শ্রেষ্ঠ পুলিশ সুপার নুরে আলম মিনা

অপরাধ নিয়ন্ত্রণ-দমন, সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক কারবারিদের গ্রেফতার সহ বহু জনহিতকর কাজে অগ্রগণ্য ভূমিকা পালনের জন্য এবারও দায়িত্ব পরায়ণতায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে চট্টগ্রাম জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি পেয়েছেন চট্টগ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ সুপার নুরে আলম মিনা।

সভায় ২০১৯ সালের (অক্টোবর মাস) চট্টগ্রাম জেলা পুলিশের দায়িত্ব পালন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তাগণের বহু কৃতিত্ব ও দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। যেখানে অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, বহু গুরুত্বপূর্ণ মামলার রহস্য/কারণ উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতার সহ সার্বিক কর্মমূল্যায়ণের ভিত্তিতে রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে চট্টগ্রাম জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরে আলম মিনা।

বুধবার (২০ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন গ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) নুরেআলম মিনা।

এছাড়াও রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের মধ্যে যারা পুরষ্কার লাভ করেছেন। তারা হলেন, মামলা তদন্তকারী অফিসার হিসেবে চন্দনাইশ থানার এসআই মোহাম্মদ গোলাম মোস্তফা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট প্রয়োগকারী অফিসার (২য় স্থান) হিসেবে রাউজান থানার এসআই আরাফাত বিন ইফসুফ।

সম্মাননা গ্রহনের অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরণের আয়োজন নিঃস্বন্দেহে বিরাট উৎসাহ ও প্রেরণা যোগায়। এ স্বীকৃতি সম্মান চট্টগ্রাম জেলা পুলিশকে আরো কর্মচঞ্চল ও উজ্জীবিত করে তুলবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর