ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা

বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে ধর্মঘট প্রত্যাহারের পরও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যানসহ বাস চলাচল শুরু হয়নি। তবে মহাসড়কে হঠাৎ অল্প কয়েকটি ট্রাকের দেখা মিললেও অধিকাংশ সময় ফাঁকা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার সারাদিন ব্যস্ততম মহাসড়কটির দৃশ্য এটি। এছাড়া টাঙ্গাইল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীসহ ব্যবসায়ীরা। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করলে সড়ক আইন সংশোধনের দাবিতে অঘোষিত ধর্মঘট চালাচ্ছে পরিবহন শ্রমিকরা।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবারও টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট চলছে। বিকেলের দিকে ঢাকায় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরিবহন চলাচল নির্ভর করছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর