সন্তানরা আরেকবার রাস্তায় নামলে কারো পিঠে চামড়া থাকবে না: ডিএমপি কমিশনার

সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন পক্ষকে সাবধান করে দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, “আমাদের সন্তানরা আরেকবার রাস্তায় নামলে পুলিশ, গাড়ি মালিক-শ্রমিক কারো পিঠে চামড়া থাকবে না। তাই সাবধান হোন। আইন মেনে চলুন।”

বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ ২০১৯’ এর উদ্বোধন হয়। সেখানে এই কথা বলেন অনুষ্ঠানের সভাপতি ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় সড়ক পরিবহন ও বাসমালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহও উপস্থিত ছিলেন।

ডিএমপির এই ট্রাফিক সচেনতামূলক পক্ষ ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদ।

ট্রাফিক সচেতনতা পক্ষ উদ্বোধন উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পাঁচ হাজার হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর