ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী ট্রেন নাসিরাবাদ এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে ভৈরব স্টেশনের জগন্নাথপুর আউটার সিগনালে এ ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর পৌনে একটায় নাসিরাবাদ এক্সপ্রেসের শেষ বগি লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ঘণ্টা দুয়েকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর