বগুড়ার শেরপুরে বাস চলাচল এখনও শুরু হয়নি

নতুন সড়ক আইনে আংশিক পরিবর্তনের আশ্বাসে অবশেষে দেশব্যাপী পরিবহন ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক শ্রমিক নেতারা। এর পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ ঢাকা বগুড়া মহাসড়কে এখনও শুরু হয়নি যানবাহন চলাচল। প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরও এখনও যানচলাচল শুরু না হওয়ায় বিপাকে পরছেন সাধারন যাত্রিরা।

সরেজমিনে শেরপুর বাসষ্ট্যান্ডে গিয়ে দেখা যায়, শেরপুর থেকে বগুড়া গামী করতোয়া গেটলক সহ বগুড়া-গোসাইবাড়ী, ধুনট, সোনামুখী রোডে চলাচলকারী বাস সার্ভিস বন্ধ আছে। ফলে শত শত যাত্রীকে বাধ্য হয়ে সিএনজি অটোরিক্সা, রিক্সা ও ভ্যানে যাতায়াত করতে হচ্ছে। আর গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

এ ব্যাপারে সাধারন যাত্রিদের সাথে কথা বললে তারা জানান, আমাদের চলাফেরা খুবই অসুবিধা হয়ে পরেছে। শেরপুর থেকে বগুড়ার ভাড়া ২৫ টাকা কিন্তু ১০০ টাকাতে নেই কোন গাড়ি। এ বিষয়ে মালিক শ্রমিক নেতাদের সাথে কথা বললে তারা জানান, ধর্মঘট প্রত্যাহার হলেও আমাদের কর্মবিরতি চলবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর