শেরপুর পৌর শহরের নারায়ণপুর জেলা সদর হাসপাতাল রোডে ২০ নভেম্বর বুধবার রাত ৮টায় মেজবান রেঁস্তোরার শুভ উদ্বোধন করা হয়।
মেজবান রেঁস্তোরার স্বত্বাধিকারী ফজলুল হক লাভলু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা বাস-কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আওয়াল চৌধুরী, শহর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান জীবন, ছামিউল ইসলাম আতাহার, খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শ্রম বিষয়ক সম্পাদক ও কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হাবিব, ছাত্র-বিষয়ক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল করিম রুমি, শহর বিএনপি’র সদস্য সচিব আব্দুল লতিফ, থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, বিএনপি নেতা আব্দুল খালেক সহ বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মেজবান রেঁস্তোরার স্বত্বাধিকারী ফজলুল হক লাভলু আমাদের প্রতিনিধিকে জানান, মেজবান রেঁস্তোরাতে ঘরোয়া পরিবেশে সূলভ মূল্যে চট্টগ্রামের ঐতিয্যবাহী মেজবানী গরুর ভুনা, গরুর ঝুড়া, ভুড়ি, কলিজা ভুনা, বেম্বো চিকেন, মহিষের মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি ও ভর্তাসহ বিভিন্ন ধরনের ঘরোয়া খাবার পরিবেশন করা হবে।
উল্লেখ্য, রেঁস্তোরাটি শেরপুর জেলা সদর হাসপাতাল সংলগ্ন হওয়ায় সারা জেলা থেকে আগত বিভিন্ন ধরনের রোগী, রোগীর আত্মীয়-স্বজন, বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা স্বল্পমূল্যে প্যাকেজে ঘরোয়া খাবারের সু-ব্যবস্থা পাবে। এছাড়াও নার্সিং ইন্সস্টিটিউট এর ছাত্রী হোস্টেল, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীদের জন্য দুপুর ও রাতের খাবারের হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে।
বার্তাবাজার/এমকে