ধামরাইয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর উপকন্ঠ ধামরাইয়ে বিলকিছ বেগম (৩০) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১ টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের নওগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিলকিছ বেগম সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া দক্ষিনপাড়া এলাকার মৃত আয়নাল হকের মেয়ে। নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, গতকাল বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শাশুড়ির সাথে ঝগড়ার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

এসময় স্থানীয়দের মধ্যস্থতায় বিবাদের অবসান হয়। কিন্তু সকালে পরিবারের সদস্যরা বিলকিছ বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই গৃহবধু আত্মহত্যা করেছেন। বলে ধারণা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর