অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসলেন মালিঙ্গা

শ্রীলঙ্কার টি-২০ অধিনায়ক লাসিথ মালিঙ্গা আরও দু’বছর অনায়াসে খেলতে চান বলে ক্রিকইনফোকে জানিয়েছেন। যদিও মার্চ মাসে লঙ্কান এ অধিনায়ক জানিয়েছিলেন, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নিতে চান। এখন তিনি অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন।

এক সাক্ষাত্কারে লাসিথ মালিঙ্গা জানান, ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৪ ওভার বোলিং করতে হয়। তাই আমার মনে হয়, আমি টি-টোয়েন্টি খেলে যেতে পারব। তবে অধিনায়ক হিসেবে বলতে পারি, আমার টি-টোয়েন্টি ক্রিকেট খেলার যা অভিজ্ঞতা রয়েছে, তাতে অনায়াসেই আরও বছর দুয়েক খেলা চালিয়ে যেতে পারব।’

শ্রীলঙ্কার টি-২০ দলের অধিনায়ক হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার পর মালিঙ্গার নেতৃত্বে গত ১০টি আন্তর্জাতিক ম্যাচের মাত্র একটিতে জিতেছে শ্রীলঙ্কা। হেরেছে আটটি ম্যাচে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর