যুক্তরাষ্ট্র থেকে ১০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র কিনছে ভারত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র কিনছে ভারত। গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে অস্ত্র বিক্রির সিদ্ধান্তের চূড়ান্ত ঘোষণা দেন।

জানা গেছে, ভারতকে ১০০ কোটি মার্কিন ডলারে নাভাল গান বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন ট্রাম্প। মার্কিন কংগ্রেসকে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অনড় মনোভাবের কথা অবগত করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন এই নাভাল গান বা নৌ বন্দুক শত্রুপক্ষের যুদ্ধজাহাজ থেকে আক্রমণ প্রতিহত করতে সক্ষম। শত্রুপক্ষের অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট থেকে হামলা বা তীরে বোমাবর্ষণ মোকাবিলাতেও সক্ষম মার্কিন এই নৌ বন্দুক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর