ট্রলার ডুবে পিইসি পরীক্ষার্থী নিখোঁজ

পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর ট্রলার ডুবে এক পিইসি পরিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ সময় ট্রলারে থাকা আটটি মোটর সাইকেল ডুবে গেছে।

দুপুরে আমড়াঝুড়ি ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ পিইসি পরিক্ষার্থী টুম্পা পরীক্ষা শেষে তার গ্রামের বাড়ি ফিরছিল।

স্থানীয়রা জানায়, দেড়টার দিকে ফেরিঘাটের পল্টুনের সাথে ট্রলার বেঁধে ট্রলার চালক যাত্রী তুলছিল। এ সময় মোটর সাইকেলসহ অতিরিক্ত যাত্রী ওঠায় ট্রলারটি একদিকে কাত হয়ে ডুবে যায়।

ট্রলারে থাকা যাত্রীরা সাঁতরে উপরে উঠতে পারলেও, শিশু টুম্পাকে আর খুঁজে পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারের অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর