টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ।

বুধবার রাত ৮টায় ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করা হয়। আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এই ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও বিভিন্ন প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর