রোহিঙ্গা গণহত্যার মামলায় আদালতে হাজিরা দিবেন সু চি

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলায় হাজিরা দেবেন অং সান সু চি।

মিয়ানমারের সরকার বুধবার (২০ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা রয়টার্স।উত্তরপশ্চিম মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংস অভিযান অব্যাহত আছে বলে জাতিসংঘ সতর্ক করার পর দেশটির বিরুদ্ধে আইসিজে-তে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশটি।

মিয়ানমার সরকার জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে কিনা আইসিজে-কে তদন্ত করে দেখার আহ্বান জানানো হয়েছে এই মামলায়।
এই মামলায় সহায়তাকারী ল ফার্ম ফোলে হোয়াগ এক বিবৃতিতে জানায়, ২০১৮ সালের আগস্টে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তথ্যের ভিত্তিতেই মামলাটি করা হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনী অভিযানের নামে ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের গ্রামগুলো ধ্বংস করে দেয়ায় সাত লাখের বেশি রোহিঙ্গা নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর