সাভারে টিনশেড বাড়ীতে অগ্নিকান্ডে ১৮ টি কক্ষ পুড়ে ছাই

ঢাকার অদূরে সাভারে একটি টিনশেড বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ১৮ টি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সাভারের আড়াপাড়া এলাকায় জনৈক জব্বারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় ১ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।

এব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সাভারের আড়াপাড়ার ওই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টার চোষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টিনশেড ওই বাড়ির প্রায় ১৮ টি কক্ষ পুড়ে ছাই হয়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর