রাজধানীর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে পুড়ে গেছে অনেক দোকান। সেই সঙ্গে পুড়েছে অনেক মানুষের স্বপ্ন। এমনই একজন শাহজাহান নামের এক যুবক।
মার্কেট থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘মায়ের দোয়াও পুইড়া গেছে, আমার ভাই কই।’তিনি জানান, মার্কেটের দ্বিতীয় তলায় তার বড় ভাইয়ের একটি দোকান ছিল। দোকানের নাম ‘মায়ের দোয়া’। দোকানটি ছিল গার্মেন্টেসের বিভিন্ন পণ্যের। দুভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।
শাহজাহান জানান, তার বড় ভাই দোকানটি দেখাশোনা করেন। দোকানের আয় দিয়ে সংসারের খরচ চলে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দৌড়ে দোকানে ছুটে যান।
শাহজাহানের ভাষ্য, তার দোকানসহ দ্বিতীয় তলার পশ্চিম পাশে অর্ধশতাধিকের বেশি দোকার পুড়ে গেছে। প্রসঙ্গত, আজ বিকেল সোয়া ৫টার দিকে রাজধানী মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বার্তাবাজার/কেএ