বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনে সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এসে ইরফান আহমেদ রিয়াদ নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি কাহালু ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র ও দিনাজপুর জেলার ঘোরাঘাট বাগানবাড়ি গ্রামের ইকবাল হোসেনের ছেলে বলে জানা গেছে।
পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়লে সহপাঠি ও শিক্ষকদের তত্বাবধানে হাসপাতালে নেয়া হলে বেলা সাড়ে পাঁচ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
এব্যাপারে জেলা ছাত্রলীগের সদস্য জাহিদ হাসান জানান, ইরফানের আজ পরীক্ষা ছিলো।সে কেন্দ্রে হঠাৎ অসূস্থ হয়ে পড়লে সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগেরর সাধারন সম্পাদক আব্দুর রউফ,আজিজুল হক কলেজের অধ্যাক্ষ শাজাহান আলী, ইনচার্জ সুব্রত স্যার সহ আমরা সবাই তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ করে পাঠিয়ে দেই । কিন্তু পরে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।তার পকেটে শ্বাষ কষ্টের মেডিসিন পাওয়া গেছে বলেও জানান তিনি।
এদিকে প্রাণ প্রিয় রিয়াদকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে সহপাঠিদের মাঝে।
এব্যাপারে বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালীন সময়েই অসূস্থ হয়ে পড়েছিলো ঐ ছাত্র। পরে তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বার্তাবাজার/ডব্লিওএস