কিশোরগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার আল-আমিন (৩৫) ও বিগন রবিদাস (২৭) নামে দুই যাত্রী নিহত হয়েছে। আজ (বুধবার)সন্ধায় জেলার পুলেরঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধার দিকে পুলেরঘাট নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশাতে থাকা পাকুন্দিয়া উপজেলার মোহাম্মদ আল-আমিন (৩৫) ও কটিয়াদী পৌরসভার কাচারীপাড়ার বিগন রবিদাস (২৭) ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আকরাম (২৫) ও জাকারিয়া (৪৫) নামে দুজন যাত্রী আহত হয়। আহত দুইজন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা মাইক্রোবাসসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ মুঠোফোনে বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এস আর