সিরাজদিখানে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি, সু-চিকিৎসার দাবি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি কাযার্লয়ে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নিবার্হী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান কুট্টি, মোতাহার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক আতাইর রহমান, জেলা যুবদলে সংগঠনিক সম্পদক ইয়াসিন সুমন, উপজেলা যুগ্ন সম্পাদক মাসুদ মোল্লা, যুবদল নেতা মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক আরিফ খান রিগ্যান, আবু তাহের, খায়রুল আলম রনি প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর