সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেন দূর্ঘটনার বিষয়ে গঠিত ৪টি তদন্ত কমিটির মধ্যে দু’টি তদন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

কমিটি গুলোর মধ্যে রেল মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুকুজ্জামানকে আহবায়ক করে গঠিত তদন্ত কমিটির মেয়াদ ৫দিন এবং পশ্চিম রেলের মহা-ব্যবস্থাপক মিহির কান্তি গুহ’র গঠিত তদন্ত কমিটির মেয়াদ বেড়েছে ২দিন।

এই কমিটি আহবায়ক পশ্চিম রেলের চীপ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলাম। এই দূর্ঘটনায় পাকশী বিভাগীয় ব্যবস্থাপক একটি এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন আরো একটি তদন্ত কমিটি গঠন করে।

রেল মন্ত্রনালয়ের গঠিত তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত সচিব মো. ফারুকুজ্জামান জানান, তদন্ত কমিটিকে ৫ কর্মদিবস সময় দেওয়া হলেও সদস্যগণ তদন্ত কাজ পুরোপুরি সম্পন্ন করতে পারেননি। এ জন্য মন্ত্রনালয়ের কাছে আরো ৫দিন সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে খুঁটি নাটি বিচার বিশ্লেষণ করে কমিটি প্রতিবেদন সম্পন্ন করবে বলে মন্তব্য করেন তিনি।

অপরদিকে পশ্চিম রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের গঠিত তদন্ত কমিটির আহবায়ক ডিটিও আব্দুল্লাহ আল মামুন জানান, তার কমিটি বেধে দেওয়া সময় অর্থাৎ বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

এদিকে ট্রেন দূর্ঘটনায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ মুঠোফোনে জানান, বৃহস্পতিবার শেষ হবে বেধে দেওয়া সময়। এইদিন রাত ১২টার মধ্যে তিনি জেলা প্রশাসকের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস উল্লাপাড়া রেল স্টেশনের লেভেল ক্রসিংয়ের পাশে দূর্ঘটনা কবলিত হয়। ট্রেনের ইঞ্জিনসহ ৯টি বগি লাইনচ্যুত হয়। এ সময় ইঞ্জিনের তেলের ট্যাংকি ফেটে লাইনচ্যুত বগিগুলোতে আগুন ধরে যায়। এতে মোট ৫টি বগি ক্ষতিগ্রস্থসহ মোট ২৫ জন আহত হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর