গাজীপুরে তুলার কারখানায় আগুন

গাজীপুর মহানগরের সালনা এলাকায় একটি তুলার কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। আগুনে ওই কারখানার মেশিন ও ঝুট-তুলা পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি মালিকদের। বুধবার বিকালে ওই কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, মহানগরের সালনা এলাকায় জহিরুল ইসলামের মালিকানাধীন ঝুট থেকে তুলা তৈরির টিনশেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।

আগুনে কারখানার মেশিন ও ঝুট-তুলা পুড়ে প্রায় ২/৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুন লাগে বলে জানান তিনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর