টাঙ্গাইলে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

টাঙ্গাইলে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে জেলা খাদ্য বিভাগ।বুধবার সদর উপজেলার বিশ্বাস বেতকা খাদ্য গুদামে এ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রানালয় গবেষণা পরিচালক ঢাকা ফিরোজ আল মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমানসহ খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল সদর উপজেলা থেকে ৩৫০ মেট্রিকটন ধান সরকারি ভাবে কৃষক দের কাছ থেকে সংগ্রহ করা হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর