নায়েবুন্নেছা ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল নায়েবুন্নেছা ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত।

আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

জানা যায়, নায়েবুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৫ জন। এদের মধ্যে প্রতিদ্বন্দ্বী করেন অভিভাবক সদস্য ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ২ জন।

এসময় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম।

এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসাবে বিজয়ীরা হলেন- মো. সাজ্জাদ হোসেন মিনা, নজরুল ইসলাম, মো. শুকুর মোল্যা, গাজী জাহাঙ্গীর কবির টুটুল ও সংরক্ষিত মহিলা সদস্য নাহিদা আক্তার আখি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর