বগুড়ায় মাসিক কল্যাণ সভায় ৪৬ পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য মোট ৪৬ জনকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ। এরমধ্যে ২২ জনকে ক্রেস্ট ও ২৪ জনকে অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও দুইজন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (২০ নভেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অক্টোবর মাসে কৃতিত্বপূর্ণ কাজের মধ্যে মাদক উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ছাড়াও চৌকস কাজের জন্য ৪৬ জন সদস্যকে পুরস্কৃত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনসহ সকল থানার কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর