মঙ্গলবার (১৯ নভেম্বর)রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকান্ডে ন্যাশনাল ইলেকট্রনিক্স ও লক্ষ্মী ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স ২ টি দোকান পুড়ে ছাই হয়েছে । উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় একটি দোকানে এ আগুনের সূত্রপাত ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিহাতী ও টাঙ্গাইলের ২টি ইউনিট আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে বাজারের একটি টিভি মেকানিক্যালের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। পড়ে আগুন পাশের একটি হার্ডওয়ার ও একটি ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যালের দোকানে ছড়িয়ে পরে । পরে ফায়ারসার্ভিসের কালিহাতী ও টাঙ্গাইলের দুইটি টাঙ্গাইল ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। টাঙ্গাইল ইউনিটের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শটসার্কিট থেকে আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে। চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ন্যাশনাল ইলেকট্রনিক্স মালিক সুবাস দেবনাথ বলেন আমি দোকান বন্ধ করে বাসায় চলে আসি তারপর আমাকে জানানো হয় দোকানে আগুন ধরেছে তাড়াতাড়ি চলে আসো আমি এসে দেখি দোকানে আগুন দাউদাউ জ্বলছে । এলেঙ্গা পৌর মেয়র নূরে আলম সিদ্দিকী জানান আমি ঘটনা স্থলে গিয়োছিলাম ,যদি কেউ চক্রান্ত করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।
বার্তাবাজার/ডব্লিওএস