গোপালপুর উপজেলায় মঙ্গলবার পিইসি পরীক্ষায় ১৪ জন ভুয়া পরীক্ষার্থী সহ ১ কেন্দ্র সচিব বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন,হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নাজমুল,আনিকা খাতুন,জান্নাতীও সাগর নামে ৫ জন সূতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র থেকে তামান্ন,সুমাইয়া,ফরিদা,তুষা, বিথী,কাওসার ,শুভ,নাইম,ও লিমন নামে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরিক্ষায় অংশ নেওয়া এসব ভূয়া পরীক্ষার্থীদের বহিস্কার করা হয়। একই দিনে দায়িত্বের অবহেলার কারনে বরুরিয়া কেন্দ্রে কেন্দ্র সচিব মোঃআবুবকর সিদ্দিকীকে বহিস্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা বিকাশ বিশ্বাস জানান, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরিক্ষায় অংশ গ্রহন করা ১৪ জন ভূয়া পরীক্ষার্থীকে আটক করে । পরে যে সকল প্রতিষ্ঠান থেকে এসব ভূয়া পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের ডেকে সাদা কাগজে লিখিত অঙ্গীকার নামা স্বাক্ষর রেখে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকতা বলেন,ভূয়া পরীক্ষার্থীদের প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/ডব্লিওএস