সিরাজদিখানে মারাত্মক পরিবেশ দূষন, দুই ইটভাটা মালিককে ৬ লাখ জরিমানা

আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দুই ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছে। দুপুর ১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নে মেসার্স আকাশ ব্রিকস ও মেসার্স মামা ভাগ্নে ব্রিকস নামে দু’টি ইটভাটায় এ অভিযান চালায়।

এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার মোল্লাকান্দি এলাকার আকাশ ব্রিকসের মালিক শহীদ বাউল ও জসিমউদ্দিন চর এলাকার মামা ভাগ্নে ব্রিকসের মালিক আব্দুল জলিলকে তিন লাখ টাকা করে ছয় লাখ টাকা জরিমানা করেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নয়ন মিয়া জানান, খাসমহল বালুরচর গ্রামের ওই দুই ইটভাটা বেশ পুরনো। ইটভাটা দুই মারাত্মক ভাবে পরিবেশ দূষন করে আসছিল। তাই দুই ইটভাটা মালিককে জরিমানা করে। এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার এসআই মো.সবুর খান, শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি টিম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর