নেশার টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড

পার্বত্য খাগড়াছড়িতে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. এরফান আলী (২৯)।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে ১০ জনের স্বাক্ষ্য উপস্থাপন করা হয় জানিয়ে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. বিধান কানুনগো প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, মাদক সেবনের জন্য টাকা না পেয়ে ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি খাগড়াছড়ির রামগড়ে সদু কারবারি পাড়ার বাগান টিলা এলাকায় নিজ বাড়িতে ঘুমন্ত বাবা মো. জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এরফান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনার মাত্র ছয়মাস আগে বিদেশ থেকে দেশে ফিরেছিলেন এই হতভাগ্য বাবা।

এ ঘটনায় ওইদিনই স্ত্রী আনোয়ারা বেগম ছেলে এরফানকে আসামি করে রামগড় থানায় একটি হত্যা মামলা করেন। এরপর ওই বছরের ৩১ আগস্ট এরফানকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর