ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলার রায়ের জন্য ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন রায়ের জন্য এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য অনলাইনে ছড়িয়ে দেয়ার অভিযোগে ওসি মোয়াজ্জেম এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বার্তাবাজার/ডব্লিওএস