বগুড়ায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিল ও ৮০ পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলোঃ সদর উপজেলার ঠনঠনিয়া এলাকার হযরত আালীর ছেলে বিক্রম(৩৬),ছিলিমপুর এলাকার মৃত বাকী খন্দকারের ছেলে শাকিল (৩১),শাজাহান পুর উপজেলার রানীর হাট এলাকার সোহেল মিয়ার স্ত্রী মৌসুমি (২৫)।

আটকের বিষয়টি নিশ্চিত করে বগুড়া ডিবি পুলিশের ওসি আসলাম আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।তারা সবাই একাধিক মাদক মামলার আসামী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর