পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এ আলোচন সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন সভাপতি এস এম মাহবুব আলম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
তিনি বলেন ইছামতি নদী উদ্ধারে জেলা প্রশাসন সর্বদা আন্তরিক, সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় বরাদ্দ আসলেই আমরা শীগ্রই কাজ শুরু করবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনা পওর সার্কেল তত্বাবধায়ক প্রকৌ. এস এম শহিদুল ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/এমকে