জামালপুরের সরিষাবাড়ীতে লবন সংকট গুজব ছড়ানোর অপরাধে আরামনগর বড় বাজার থেকে ৪ জনকে আটক করে সরিষাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের আটক করে রাত ৯টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের প্রতিজনকে ৩ দিন করে জেল দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিহাব উদ্দিন আহমেদ। ভ্রাম্যমান আদলতের ২৯১ ধারার মামলা নং- ১৪২/১৯।
পুলিশ সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজারের বাধন ষ্টোরের সামনে শামীম উদ্দিন ইউটিউবে লাইভ দিয়ে লবন সংকট প্রচারনা চালাচ্ছিল। অপররা ক্যামারায় ভিডিও করছিল। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিহাব উদ্দিন আহমেদ ও সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ লবন সংকট গুজব বিষয়ে বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির নেতাদের সাথে গুজবে কান না দেয়ার জন্য সচেতনতা মূলক ভ্রাম্যমান প্রচারনা কালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার চর বালিয়া গ্রামের হাসমত আলীর ছেলে সাগর (১৮), সামর্থবাড়ী গ্রামের আঃ রহিমের ছেলে রায়হান কবির (২০), পোগলদিঘা ইউনিয়নের সাই ার পাড় গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে আকাশ (১৮), ছাতারিয়া গ্রামের করিম মিয়ার ছেলে শামিম মিয়া (১৮)। বুধবার সকালে তাদের জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ বলেন, এক শ্রেনীর অসাধূ ব্যবসায়ী অধিক মুনাফা অর্জনের জন্য বাজারে লবনের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশে লবনের কোন ঘাটতি নেই। আর এই বিষয় নিয়ে গুজব ছড়ানোর অপরাধে ৪ জনকে ৩ দিন করে জেল দেয়া হয়েছে।
বার্তাবাজার/এমকে