চালকদের মুখে পোড়া মবিল, ব্যক্তিগত গাড়িও রক্ষা পাচ্ছে না

রাস্তায় বের হওয়া ট্রাক-পিকআপ ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে চালকদের মুখে পোড়া মবিল মাখিয়ে দিচ্ছেন ধর্মঘট ডাকা পণ্য পরিবহন শ্রমিকরা। ট্রাক চালানোর অপরাধে চালককে মারধরের ঘটনাও ঘটেছে।

ব্যক্তিগত গাড়ি চালকদের ওপরও চড়াও হচ্ছেন তারা। এসব গাড়িতেও লেপ্টে দেয়া হচ্ছে পোড়া মবিল। গণপরিবহন থামিয়ে চালকদের কাছ থেকে চাবি কেড়ে নিয়ে যাত্রীদের জোর করে নামিয়ে দিচ্ছে ধর্মঘট পালনকারীরা।

আজ সাইনবোর্ড এলাকায় এমন চিত্র দেখা গেছে। এ সময় তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বেরিগেট দিয়ে অবরোধ সৃষ্টি করে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর