লালমনিরহাটে নেই পরিবহন ধর্মঘটের প্রভাব, চলছে বাসের টিকিট বিক্রি

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে আজ বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ও মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ থাকলেও লালমনিরহাট জেলায় চলছে দূরপাল্লার বাসের টিকেট বিক্রয়।

সকাল থেকেই লালমনিরহাট থেকে বুড়িমারী বাস চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিভিন্ন বাস কাউন্টারে চলছে ঢাকা,মহাখালী,চট্টগ্রাম,কুমিল্লার টিকেট বিক্রয়।

টিকেট বিক্রয় এর সময় সাপ্টিবাড়ি বাজারের এক টিকেট মাস্টার গোলাম রব্বানী কে জিজ্ঞেস করলে তিনি জানান ম্যানেজার এর নির্দেশক্রমে চলছে টিকেট বিক্রয়।তিনি জানান সন্ধা ৭টায় সেখান থেকে কয়েকটি বাস ছাড়বে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে।

অপরদিকে এই প্রসঙ্গে অপর এর টিকেট কাউন্টারের টিকেট মাস্টারকে কাউন্টার বন্ধ করতে দেখা গেলে জিজ্ঞাসাবাদে তিনি বার্তা বাজারকে জানান ধর্মঘটের পরিস্থিতি বিবেচনা করে সাময়িকভাবে টিকেট বিক্রি বন্ধ রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর