ময়মনসিংহের ত্রিশালে লবণের কৃত্রিশ সংকট সৃষ্টি করার জন্য অবৈধভাবে মজুদ করা ৭ হাজার কেজি লবণ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলার ধলা বাজারের পাশে মুজিবর রহমান নামে এক প্রবাসীর বাড়ির বাড়িতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, পারভেজ (২৪), সালেক (২২), হৃদয় (১৯) ও শাকিল (১৮)।

ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান,ধলা বাজারের পাশেই মুজিবর রহমান নামের এক প্রবাসীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়ে লবণগুলো জব্দ করে। এ ঘটনায় লবণ ব্যবসার সাথে জড়িতদের আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরো বলেন, দেশে লবণের দাম বেড়েছে এ গুজবকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা লাভের আশায় লবণগুলো মজুদ করে রাখে তিনটি ঘরে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
স্থানীয়রা বলছেন বেশ কয়েক দিন আগে আটককৃতরা এখানে এসে থাকার কথা বলে বাসা বাড়া নেয়। কিন্তু লবণের ব্যবসা কিংবা মজুদের বিষয়টি তারা জানতেন না। গোপনীয় ভাবে লবণ মজুদ করা হয়েছে বলেন তারা।
বার্তাবাজার/এমকে