তিতাস উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতা শ্রী রাজ বীহারী পোদ্দারের নাতি ও পাঁচ বারের সাবেক সভাপতি শ্রী রাখাল চন্দ্র পোদ্দারের ছেলে এবং আওয়ামী লীগ নেতা বিবেকানন্দ পোদ্দার (বিবু)।
মঙ্গলবার বিকেলে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সি আইপি)এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী, অভিভাবক সদস্য মোঃ মনসুুর আলী, মজিবুর রহমান, কবির হোসেন, জহিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মর্জিনা আক্তার প্রমূখ।
এছাড়াও এময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নাসির উদ্দিন, যুবলীগ নেতা ইব্রাহীম সাবেক শিক্ষক কবির আহমেদ মাষ্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে নতুন দায়িত্ব পালনে ও বিদ্যালয়ের শিক্ষার গুনগত মানোন্নয়নে বিবু বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকসহ এলাকাবাসীর সর্বাত্বক সহযোগীতা চেয়ে বলেন আমাকে যে আপনারা দায়িত্ব দিয়েছেন আমি যেন আপনাদের ভাল কিছু দিতে পারি সেই দোয়াই আপনাদের কাছে আমি কামনা করি। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আওয়ামী লীগ নেতা।
বার্তাবাজার/এমকে