সাবেক তিন অধিনায়ককে নিয়ে কলকাতা যাচ্ছেন পাপন

বাংলাদেশ-ভারত মধ্যকার দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি দেখতে কলকাতা যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে সাড়া দিয়ে আজ বুধবার রাত পৌনে আটটায় তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা গেছে।

পাপনের সঙ্গে কলকাতায় যাচ্ছেন কয়েকজন সাবেক ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তা। তাদের মধ্যে খালেদ মাহমুদ সুজন বাদে আজ বোর্ড সভাপতির সঙ্গে যাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবং আরও দুজন সাবেক অধিনায়ক আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নু।

ম্যাচের আগের দিন (বৃহস্পতিবার) যাবেন সুজন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর