ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী যেখানে জন্মেছিলেন, সেই বাড়ির কর বকেয়া গত ১৬ বছর ধরে! আর তাই চার কোটিরও বেশি অঙ্কের কর ধার্য করা হল উত্তর প্রদেশের প্রয়াগরাজের আনন্দভবনের উপর।
এই ভবনেই জন্ম হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির। পৌর নিগমের তরফে ৪.৩৫ কোটি টাকা বাড়ির করের নোটিশ পাঠানো হয়েছে আনন্দভবনে।
এক আধিকারিকের মতে করটি অনাবাসিক বিভাগের আওতায় আরোপ করা হয়েছে এবং ২০১৩ সাল থেকে নাকি কর প্রদান করা হয়নি। আনন্দভবন গান্ধি পরিবারের আবাসস্থল এবং কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির নেতৃত্বে জওহরলাল নেহেরু মেমোরিয়াল ট্রাস্ট এই ভবনটির পরিচালনা করছে।
প্রয়াগরাজ পৌর কর্পোরেশনের প্রধান কর নির্ধারণ কর্মকর্তা পি কে মিশ্র সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, পৌর কর্পোরেশনের আইন ও সম্পত্তি কর বিধির আওতায় ওই নোটিশটি দেয়া হয়েছে
বার্তাবাজার/কে.জে.পি