দ্বিতীয় দিনের মতো পাবনায় আংশিক বাস চলাচল বন্ধ

নতুন সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে পাবনায় দ্বিতীয় দিনের মতো বাস চালক-শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। এতে করে পাবনা থেকে আভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটে বাস চলাচল আংশিক বন্ধ রয়েছে।

তবে কর্মবিরতি উপেক্ষা করে চালক শ্রমিকদের একটি অংশ বাস চালাচ্ছেন। কিছু বাস ঢাকাসহ বিভিন্ন রুটে ছেড়ে যেতে দেখা যায়। কিছু চালক শ্রমিক বাস চালানো থেকে বিরত থাকায় বন্ধ রয়েছে বাস চলাচল।

আংশিক বাস চলাচল বন্ধ থাকায় কিছুটা দুর্ভোগে পড়েছেন দুরপাল্লার যাত্রীরা। গতকাল মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছেন পাবনার চালক শ্রমিকরা। এর ফলে পাবনা’র কারখানা উৎপাদিত মালামাল জেলাসহ সারাদেশে সরবরাহ বন্ধ রয়েছে।

অপরদিকে, ট্রাক ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলায় পাবনায় বন্ধ রয়েছে ট্রাক ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান চলাচলও।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর