টঙ্গী বিশ্ব ইজতেমা আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারী

টঙ্গী বিশ্ব ইজতেমা আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি টঙ্গী মাঠে আলেম-উলামাদের নেতৃত্বে ২০২০ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দাওয়াতে তাবলীগের আলমী শুরার সদস্য ও বাংলাদেশের প্রধানতম জিম্মাদার মাওলানা মুহাম্মাদ জোবায়েরের ছেলে মাওলানা হানজালা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে এ তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে। এছাড়াও জানা গেছে আগামী ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি মাওলানা সা’দের অনুসারী গ্রুপকে টঙ্গী মাঠে ইজতেমা করার অনুমতি দেয়া হয়েহে প্রশাসনের পক্ষ থেকে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর