১৬ জেলায় বাস চলাচল বন্ধ

নতুন সড়ক পরিবহণ আইনে বাড়তি সাজা বাতিলের দাবিতে দেশের ১৬ জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ করে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

এর আগে দেশের ১৮ জেলায় বাস চলাচল বন্ধ থাকলেও রাতে কর্মবিরতি প্রত্যাহার করে বরিশাল ও মাদারীপুরের শ্রমিকরা। গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরিবহণ শ্রমিকরা। টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন পরিবহণ শ্রমিকেরা।

বাস চলাচল বন্ধ রয়েছে খুলনার ১৮টি রুটে। যশোরে ১০ দফা দাবিতে ৩য় দিনের মতো চলছে পরিবহণ ধর্মঘট। ট্রাক শ্রমিকরা কর্মবিরতি শুরু করায় অচল হয়ে পড়েছে বেনাপোল স্থলবন্দর।

এছাড়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, ময়মনসিংহ, শেরপুর, কুষ্টিয়া, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, মেহেরপুর, শরীয়তপুরসহ বেশ কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকরা বলছেন, অনিচ্ছাকৃত দুর্ঘটনার জন্য নতুন সড়ক আইনে তাদের ঘাতক বলা হচ্ছে। এ কারণেই আইনটি সংশোধন চান তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর