গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির অভিযোগে বগুড়া জেলার বিভিন্ন থানায় ৪৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,দেশের কোথাও লবণের সংকট নেই। গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা বগুড়া জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।
উল্লেখ্য গতকাল রাত থেকে সারা দেশের মদো বগুড়াতেও লবনের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়লে লবন কিনতে হুমরি খেয়ে পরে যায় হাজার হাজার মানুষ। অনেক যায়গায় সাভাবিক দামের চেয়ে দ্বিগুন দামে বিক্রি করতে দেখা গেছে লবন।পরে গুজব নিরসনে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়।
বার্তাবাজার/ডব্লিওএস