চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামে নির্মিত হচ্ছে ইনডোর কমপ্লেক্স

চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ইনডোর কমপ্লেক্স নির্মান কাজ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও সিডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(সিডিএ) অর্থায়নে সাগরিকা স্টেডিয়ামে ইনডোর গেমস খেলোয়াড়দের ক্রীড়া অনুশীলনের জন্য এই কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।


মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে সাগরিকা স্টেডিয়ামের আউটডোরে ‘ইনডোর কমপ্লেক্স’ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন মেয়র নাছির ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

ইনডোর কমপ্লেক্স নির্মাণের কাজ দেয়া হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিবিএস’কে। বিবিএস’র প্রকৌশলী নয়ন ও সিডিএ’র প্রধান নির্বাহী প্রকৌশলী জানান, আশা করি ২০২০ সালের মার্চ মাস নাগাদ ইনডোর কমপ্লেক্স নির্মাণের কাজ সম্পন্ন করতে পারবো।

ইনডোর কমপ্লেক্স নির্মাণের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত এসপেক্ট্রা কন্সট্রাকশন্সের রবিউল ইসলাম, শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার রুবেল আহমদসহ সহ প্রমুখ ব্যক্তিবৃন্দ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর