চট্টগ্রামের বাকলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার মধ্যরাতে নগরীর বাকলিয়ার আব্দুল্লাহ আল নোমান কলেজ রোড এলাকা হতে ২১ হাজার পিস ইয়াবা ও একটি অত্যাধুনিক মোটর সাইকেল সহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ আলমগীর হোসাইন(২২), মোহাম্মদ ইয়াছিন আরাফাত (২৬) ও রেজাউল করিম (৩৭)।
মঙ্গলবার(১৯ নভেম্বর) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় বাকলিয়া থানা পুলিশ। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় বাকলিয়া থানা পুলিশ।
বার্তাবাজার/ডব্লিওএস