পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না ইয়াছমিনের

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পানিউমদা বাজারের মঙ্গলবার বিকেলে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির মাইক্রোবাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল কুর্শা গ্রামের কুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইয়াছমিনের।

জানা যায়, পানিউমদা ইউনিয়নের কুর্শা গ্রামের মৃত কাছন মিয়ার মেয়ে প্রাথমিক সমাপনী পরিক্ষার্থী ইয়াসমিন আক্তার (১১) রাগীব-রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি মাইক্রো তাকে চাপা দিয়ে দ্রুত ফালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ইয়াসমিনের মৃত্যু ঘটে।

পরে এলাকাবাসী মিরপুর সিটকো সিএনজি গ্যাস পাম্পের সামনে গাড়িটি আটক করে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের সাব ইন্সেপেক্টর মুজিবুর হক ঘটনাস্থলে আসেন এবং আটক মাইক্রোটি থানায় নিয়ে যান।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর