শ্রীবরদী পৌরসভায় পানি সরবরাহের লক্ষে পাইপ লাইন স্থাপনের কাজ উদ্বোধন

শেরপুর জেলার শ্রীবরদী পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপনের কাজ উদ্বোধন করা হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে সারাদেশের ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় এই কাজের শুভ উদ্বোধন করা হয়। পৌর অফিস সংলগ্ন ডা. মুজাহিদুল ইসলাম দুলার বাড়ির সামনে থেকে পাইপ লাইন স্থাপনের কাজের উদ্বোধন করেন, পৌর মেয়র আবু সাঈদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান, শ্রীবরদী পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী বেলাল হোসেন, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম দুলা, ঠিকাদার প্রতিনিধি ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ার শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের অধীনে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে শ্রীবরদী পৌর এলাকায় পানি সরবরাহের জন্য পাইপ লাইন স্থাপনের কাজ করা হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর