শেরপুরে ভুয়া ডিবি পুলিশ ও সহযোগীসহ গ্রেফতার-২

শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ১৮ নভেম্বর রাতে ও ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় শেরপুর জেলা শহরের সজবখিলা মহল্লায় অভিযান চালিয়ে প্রতারক চক্রর সদস্য ভুয়া ডিবি পুলিশ মোঃ নজরুল ইসলাম (৩২) ও প্রতারক চক্রর সদস্য ভুয়া ডিবি পুলিশের সহযোগী আঃ কাইয়ুম (৪০) কে শেখহাটি মহল্লা থেকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশ মোঃ নজরুল ইসলাম পার্শ্ববর্তী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নাপিতেরচর সরকার পাড়া গ্রামের নান্ডা সেকের ছেলে। অপর সহযোগী আঃ কাইয়ুম নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানী গ্রামের মৃত করিম পাগলার ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নাপিতেরচর সরকার পাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম ঢাকায় বসুন্ধরা গ্রুপে সিকিউরিটির কাজ করতো। পরে সে চাকুরী ছেড়ে দিয়ে বাড়ী চলে আসে। এদিকে মোঃ নজরুল ইসলাম আত্মীয়তার সুবাদে নালিতাবাড়ী উপজেলার গাগলাজানী গ্রামের আঃ কাইয়ুম ও তার খালাতো বোন নূরুন্নাহারের সাথে গড়ে তোলে এক প্রতারণার সিন্ডিকেট। এরই এক পর্যায়ে ভুয়া ডিবি পুলিশের দারোগা সেজে মোঃ নজরুল ইসলাম তার ওই দুই সহযোগীকে নিয়ে শেরপুর ও নালিতাবাড়ী উপজেলাসহ বিভিন্নস্থানে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান গ্রামের সুমন মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগমকে বাসাবাড়ীর বিভিন্ন সামগ্রী দেয়ার প্রলোভন দেখিয়ে গত ১৮ সেপ্টেম্বর তার কাছ থেকে সাড়ে ৯ হাজার টাকা হাতিয়ে নেয় ভুয়া ডিবি পুলিশের দারোগা মোঃ নজরুল ইসলাম। এ ঘটনায় ১৬ নভেম্বর শনিবার ফেরদৌসী বেগম শেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের কাছে মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

পরে ডিবির উপ-পরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম ও এসআই মোঃ জুবায়ের খালিদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর জেলা শহরের সজবখিলা মহল্লায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশের দারোগা মোঃ নজরুল ইসলাম গ্রেফতার করে। ১৯ নভেম্বর মঙ্গলবার তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের অপর সহযোগী আঃ কাইয়ুমকে শেরপুর পৌরসভার শেখহাটি মহল্লা থেকে গ্রেফতার করে। এর আগে আঃ কাইয়ুমের খালাতো বোন প্রতারক চক্রের সদস্য নূরুন্নাহারকে ১৭ নভেম্বর গ্রেফতার করা হয়।

এব্যাপারে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান ভুয়া ডিবি পুলিশের দারোগা মোঃ নজরুল ইসলাম ও তার সহযোগী আঃ কাইয়ুমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধৃতদের নামে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর