শেরপুর সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের পরিচিতি ও মতবিনিময় সভা ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় ও পরিচিতি সভায় নব-নির্বাচিতদের ফুল দিয়ে বরন করে নেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন এর সভাপতিত্বে নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান মিতুল।
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল হাসান উৎপল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অপি, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, খন্দকার মোঃ নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, শেরপুর জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন, শহর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবুল কাশেমসহ জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস