লবণের দাম বাড়ার গুজবে সচেতনতায় মাইকিং করলেন ইউপি চেয়ারম্যান

সরিষাবাড়ীতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে আসতে না আসতেই লবন নিয়ে চলছে ব্যবসায়ীদের তেলেসমাতি। পেয়াজের মতো দাম বাড়বে এমন গুজবে মূল্যের থেকে অতিরিক্ত টাকায় বিক্রি হচ্ছে লবনের প্রতি কেজি।

লবন কেনার জন্য হিড়িক পড়েছে স্থানীয় দোকান গুলোতে। মঙ্গলবার সকাল থেকে এমন গুজবের সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা অনেকে তাদের সাধ্যমত লবন কিনতে উপজেলার বিভিন্ন হাট বাজারের দোকান গুলোতে ভীর জমায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আরামনগর বাজার, শিমলা বাজার, বাউসি, ভাটারা. বয়ড়া বাজার, তারাকান্দি, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট সহ বিভিন্ন হাট-বাজারের দোকান গুলোতে ভীড় জমাচ্ছে সাধারন মানুষ। এসময় ৫ থেকে ২০ কেজি লবন কিনতে দেখা যায় স্থানীয়দের। এসময় পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন নিজে বিভিন্ন মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সচেতনের চেষ্টা করে যাচ্ছে।

এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সামস বলেন, লবনের দাম বাড়বে এমন গুজব ছড়িয়ে পড়লে লবন কিনতে দোকান গুলোতে ভীড় জমায় এলাকাবাসী।

এসময় আমি তাদেরকে লবনের দাম বাড়বে না বা বাড়ানো হয়নি এটা শুধু মাত্র গুজব বলে জানাই। এবং এলাকাবাসী যাতে বেশি টাকায় লবন না কিনে ও ব্যবসায়ীরা যাতে বেশি দামে লবন বিক্রি না করে সেজন্য আমি মসজিদের মাইক দিয়ে মাইকিং করে সতর্ক করে দেই।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার শিহাব উদ্দিন আহমদ বলেন, এই গুজবের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। যদি কোথাও লবনের দাম বেশি নেয়া হচ্ছে এমন অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর