নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মত যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে অনিদিষ্টকালের এই ধর্মঘট পালন করছেন তারা। হঠাৎ এ ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগন ও দুরপাল্লার যাত্রীরা। সকাল থেকে অনেকেই টার্মিনাল, বাসস্ট্যান্ড, কাউন্টারগুলোতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে গেছেন বাস না পেয়ে।
বাস চালক, হেলপার ও তাদের সহকারীরা বলছেন, কিছু ধারা বাতিল ও সংশোধন করা হোক। নিজেদের নিরাপত্তার স্বার্থে পরিবহন নিয়ে বাইরে যাচ্ছিনা। পরিবহন ধর্মঘাটের কারণে সাধারণ মানুষদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কারণ জীবনের ঝুকি নিয়ে অবৈধ যানবহনে যাতায়ত করতে হচ্ছে।
সাধারণ মানুষ বলছে একদিকে হয়রানি, অন্য দিকে সময় ও বাড়তি ভাড়া লাগছে। তাই দ্রুত পরিবহন মালিকরা রাস্তায় গাড়ি চালানো শুরু করুক। আইনের প্রতি সবাই সম্মান দেখাক এটা প্রত্যাশা।
বার্তাবাজার/এমকে