নওগাঁ জেলায় ৩৫২০ হেক্টর জমিতে ৩৪ হাজার ৮শ ৮৪ মেট্রিকটন পিঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন

নওগাঁ জেলায় চলতি মৌসুমে মোট ৩ হাজার ৫শ ২০ হেক্টর জমিতে পিঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে কৃষি বিভাগ। ধার্যকৃত লক্ষমাত্রা’র জমি থেকে ৩৪ হাজার ৮শ ৮৪ মেট্রিকটন পিঁয়াজ উৎপাদনের প্রত্যাশা করা হয়েছে।

কৃষি সম্প্রসারন অধিদপ্তরে উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন চলতি মৌসুমে আলু উত্তোলনের পর সেসব জমিতে পিঁয়াজ চাষের প্রস্ততি গ্রহন করছেন কৃষকরা।

উপজেলাভিত্তিক পিঁয়াজ আবাদ এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২শ ৯০ হেক্টর জমি থেকে উৎপাদন ২ হাজার ৮শ ৭৫ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ৮৫হেক্টর জমি থেকে উৎপাদন ৮ষ ৪০ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ১শ ২৫ হেক্টর জমি থেকে উৎপাদন ১ হাজার ২শ ৪০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ৩শ ৯০ হেক্টর জমি সথেকে উৎপাদন ৩ হাজার ৮শ ৬৫ মেট্র্কি টন, মহাদেবপুর উপজেলায় ২শ ২০ হেক্টর জমি থেকে উৎপাদন ২ হাজার ১শ ৮০ মেট্রিক টন, পত্নতলা উপজেলায় ১শ ৩৫ হেক্টর জমি থেকে উৎপাদন ১ হাজার ৩শ ৪০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ৭শ ২৫ হেক্টর জমি থেকে উৎপাদন ৭ হাজার ১শ ৮৫ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ৪শ ৪০ হেক্টর জমি থেকে উৎপাদন ৪ হাজার ৩শ ৬০৯ মেট্রিক টন, পোরশা উপজেলায় ৫৫ হেক্টর জমি থেকে উৎপাদন ৫শ ৪৪ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৮শ ৫০ হেক্টর জমি থেকে উৎপাদন ৮ হাজার ৪শ ২৫ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ২শ ৫ হেক্টর জমি থেকে উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৩০ মেট্রিক টন পিঁয়াজ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর