নওগাঁর মহাদেবপুরে দলিত ও সমতলের আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত কল্পে দেশের ৯ জন সংসদ সদস্যকে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জোয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলিত এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি।
এ গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাধারণ মাসুষের তাদের বিভিন্ন সমস্যা তুলে ধনের। আর তাদের সমস্য সমাধানে অতিথিরা বিভিন্ন সমাধান ও সমাধান কল্পে সঠিক পরামর্শ প্রদান করেন।
নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ছলিম উদ্দীন তরফদার, দলিত এবং সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সদস্য বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, সর্বদলীয় সংসদীয় গ্রুপের সেক্রেটারী জেনারেল শিশির শীল, নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নানসহ জেলার বিভিন্ন উপজেলার থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষেরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে